নারীর গায়ে ফুটবল লাগাকে কেন্দ্র করে বিরোধ, প্রাণ গেলো ৭০ বছরের বৃদ্ধের
নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। খেলতে গিয়ে এক নারীর গায়ে বল লাগার ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
