যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফ্লাইট বাতিল, যাত্রী ভোগান্তি চরমে
যুক্তরাষ্ট্রে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার যোগাযোগে ত্রুটির কারণে দেশজুড়ে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সব বিমানবন্দরে উড্ডয়নরত ফ্লাইটের ওপর সাময়িক নিষেধাজ্ঞা বা ‘ন্যাশনাল গ্রাউন্ড স্টপ’ জারি করে।

