নদীতে ট্রলারে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৩৭ কিশোর
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলারে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সন্দেহে ৩৭ কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে শহরের মোল্লারচর সংলগ্ন নদীতীর থেকে তাদের আটক করা হয়।


