আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, বেশিরভাগ কলেজ ছাত্র
ভারতের আসাম রাজ্যের কাজিরাঙ্গায় শুক্রবার একটি ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন। আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


