২২ বছরেই কোচিংয়ে ইতিহাস, ২০টির বেশি দেশে কাজ করেছেন যে আর্জেন্টাইন কোচ
মাত্র ২২ বছর বয়সে আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগে কোচ হিসেবে অভিষেক। এরপর মধ্য আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল থেকে এশিয়াসহ ২০টির বেশি দেশে কোচিং করিয়েছেন তিনি। দীর্ঘ কোচিং ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখেছেন ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপে।



