রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহের কালীগঞ্জে সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন নিয়ে সমঝোতায় পৌঁছেছে উপজেলা বিএনপি ও জামায়াত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় এ সমঝোতা হয়।

