সাবেক এমপি পুত্রসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২৫ নভেম্বর
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ময়মনসিংহের গৌরীপুরে তিন জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদের ছেলে তানজির আহমেদ রাজিবসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষ হয়েছে।


