উৎসবের পর চোখ-মুখ ফোলা, ত্বকও নিষ্প্রভ? রূপ ফেরাতে যা করবেন
উৎসব মানেই মিষ্টি, ভাজাভুজি, নোনতা খাবার আর নানা রকমের মুখরোচক পদ। দীপাবলি বা অন্য কোনও উৎসবের সময়ে খাওয়াদাওয়ার নিয়মে কিছুটা পরিবর্তন হওয়া স্বাভাবিক। কিন্তু কয়েক দিন ধরে অতিরিক্ত মিষ্টি ও নোনতা খাবার খেলে তার প্রভাব পড়তে পারে শরীর ও ত্বকে।



