জাফরানের গুণে ভালো থাকতে পারে মন ও চোখ
রান্নায় স্বাদ, ঘ্রাণ ও রং বাড়াতে জাফরানের ব্যবহার বেশ পরিচিত। তবে শুধু খাবারের স্বাদ বাড়ানোই নয়, মানসিক ও চোখের স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে দামি এই মসলা। ক্রোকাস স্যাটিভাস নামের ফুল থেকে সংগ্রহ করা হয় জাফরান।



