মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন পরিপত্র জারি
মোবাইল কোর্টের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ, জব্দকৃত মালামাল সংরক্ষণ, আপিল আদালতে সরকারপক্ষে মামলা পরিচালনায় নির্দিষ্ট আইনজীবী নিয়োগ ও প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।


