আশুলিয়ায় পোশাক তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
ঢাকার সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রীতি গ্রুপের একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কারখানা ভবনের শীর্ষ তলায় (টপ ফ্লোর) সুতার গুদামে (ইয়ার্ন স্টোর) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



