বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: শফিকুর রহমান
কোনও দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক বা যোগাযোগের ইতিহাস নেই বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, তারা গোয়েন্দা সংস্থার সঙ্গে নয়, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করেন।



