বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত কেলি কারি
মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারি আজ বুধবার ঢাকায় আসছেন। তিনি ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। আজ জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।



