প্রযুক্তির সুবিধা নাকি আসক্তি, কোন পথে শিক্ষার্থীরা
মাধ্যমিক থেকে এখন প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতেও পৌঁছে গেছে স্মার্টফোন। অনলাইন ক্লাস, তথ্য অনুসন্ধান ও শিক্ষামূলক কনটেন্ট দেখার সুযোগ তৈরি হলেও সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন গেম ও বিনোদনমূলক কনটেন্টে সময় কাটানোর প্রবণতাও বাড়ছে।

