ঢাকাকে নয়াদিল্লি বলে লাইভ করছেন চীনারা, কেন?
বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টর ও সংলগ্ন টেকপাড়া এলাকায় কয়েক মাস ধরে সরাসরি সম্প্রচার বা লাইভস্ট্রিম করছেন চীনা নাগরিকদের একটি দল। তাদের কেউ কেউ ঢাকার নিম্নআয়ের এই এলাকাকে ভারতের নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন দর্শকদের কাছে।



