বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে ছিনতাই, ধাওয়া করে ধরলেন শিক্ষার্থীরা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসে ছুরি দেখিয়ে এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে এক অটোচালককে আটক করেছেন শিক্ষার্থীরা। রবিবার (৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেললাইনসংলগ্ন নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।


