ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আবেদন শুরু যে সময়ে
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু করবে বিশ্ববিদ্যালয়গুলো।


