ঢাকার বায়ুর মান আজও ‘অস্বাস্থ্যকর’, তালিকায় অবস্থান ষষ্ঠ
বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় কিছুটা নিচে নেমে ৬ নম্বরে অবস্থান করছে রাজধানী ঢাকা। সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সময়ের লাইভ সূচক অনুযায়ী, ১৬২ একিউআই স্কোর নিয়ে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
