এত রদবদলেও প্রশাসনে স্থিতিশীলতা ফিরছে না কেন?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার প্রায় ৯ মাস হতে চললেও প্রশাসনে অস্থিরতা কাটেনি। বরং সচিবালয় থেকে মাঠ প্রশাসন পর্যন্ত বদলি, পদায়ন, পদোন্নতি, বাধ্যতামূলক অবসর এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ঘিরে অসন্তোষের অভিযোগ রয়েছে।



