গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পালে নতুন চারটি শাবকের জন্ম হয়েছে। প্রায় দেড় মাস আগে পার্কের কোর সাফারির হরিণ সাফারি এলাকায় শাবকগুলোর দেখা মেলে। তবে শাবকগুলো মাদি না পুরুষ, তা এখনো শনাক্ত করা যায়নি।



