কী দেখবেন ঠিক করতে পারছেন না? পছন্দের সিনেমা-সিরিজ খুঁজে দেবে নেটফ্লিক্সের এআই
নেটফ্লিক্সে পছন্দের সিনেমা বা টিভি সিরিজ খুঁজতে গিয়ে দীর্ঘ সময় ধরে স্ক্রল করে বিভিন্ন শিরোনাম ঘাঁটতে হয় অনেক দর্শককে। এ সমস্যা কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সুবিধা চালু করছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।



