ঘুষের অভিযোগে অভিযুক্ত চীনের সাবেক পলিটব্যুরো সদস্য
ঘুষ নেওয়ার অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য মা শিংরুইয়ের (৬৭) বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন সেদেশের সরকারি কৌঁসুলিরা। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

