রাজধানীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
রাজধানীর শাহজাহানপুর থানাধীন শান্তিবাগে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। নিহতের নাম সাইফুল ইসলাম সাইফ (২৩)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শান্তিবাগের ১৮৭ নম্বর ২৪ তলা ভবনের ৯ তলায় এ ঘটনা ঘটে।


