ডাবলিন বিমানবন্দরে পরিবারসহ হেনস্তার শিকার সাঙ্গাকারা
বিমানবন্দরে পরিবারের সঙ্গে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। আয়ারল্যান্ডের ডাবলিনে বিমান সংস্থা রায়ানএয়ারের কর্মীদের বিরুদ্ধে হুমকি ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন তিনি।


