ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে দিন শেষ করেছে বাংলাদেশ
গতকাল ছিল শুধু আলোর স্বল্পতা। দ্বিতীয় দিন আলোর সঙ্গে বৃষ্টিও বাগড়া সৃষ্টি করলো। তাই আগেভাগে শেষ হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের খেলা। তার আগে দারুণ বোলিংয়ে ম্যাচের পরিস্থিতি বদলে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ।

