এবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক অচল
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ গোপন যোগাযোগ নেটওয়ার্ক ‘এনএসএনেট’ অচল হয়ে পড়েছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, সফটওয়্যারের ত্রুটি সংশোধনের জন্য একটি প্যাচ প্রয়োগের পর এই প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়।


