দুবলার চরে রাস উৎসব ২২ নভেম্বর থেকে, যাতায়াতে পাঁচ নৌপথ নির্ধারণ
বঙ্গোপসাগরের কোলঘেঁষা সুন্দরবনের দুবলার চরে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব ও পুণ্যস্নান অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশ-বিদেশের তীর্থযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে পাঁচটি নির্দিষ্ট নৌপথ নির্ধারণ করেছে বন বিভাগ।

