গাজীপুরে পুলিশের গাড়িতে শ্রমিকদের অগ্নিসংযোগ
গাজীপুর মহানগর পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন পোশাকশ্রমিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর ছয়দানা এলাকায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।



