শ্রীলংকা ৯৮ রানে অলআউট
রাওয়ালপিন্ডিতে শ্রীলংকাকে মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়ে নতুন রেকর্ড গড়েছে পাকিস্তান। স্বাগতিক পেসারদের তোপে ৩৫.৩ ওভারেই অলআউট হয়ে যায় লংকানরা। এর মধ্য দিয়ে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে সর্বনিম্ন দলীয় সংগ্রহের নতুন রেকর্ড গড়ল পাকিস্তান।



