তৈরি পোশাক তিন ধরনের উচ্চমূল্যের পণ্যের রপ্তানি কমেছে
প্রচলিত পোশাকের ওপর নির্ভর করেই বাড়ছে দেশের তৈরি পোশাক রপ্তানি। উচ্চমূল্যের ও প্রযুক্তিনির্ভর পোশাকের বাজারে প্রত্যাশিত অগ্রগতি না থাকায় রপ্তানি প্রবৃদ্ধির চিত্রে পণ্যের বৈচিত্র্যের ঘাটতি স্পষ্ট হয়ে উঠছে।


