মণিপুরী উৎসবের প্রাণ নারীরাই
বংশপরম্পরায় নান্দনিকতার পূজারি মণিপুরী জনগোষ্ঠীর জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নানা উৎসব-পার্বণ। ঋতু পরিবর্তন, ধর্মীয় বিশ্বাস, সামাজিক রীতি কিংবা ঐতিহাসিক ঐতিহ্য- বিভিন্ন উপলক্ষ ঘিরে বছরজুড়েই মণিপুরী সমাজে থাকে উৎসবের আমেজ।
