অপরাজিত চ্যাম্পিয়ন খুলনা
জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে রংপুরকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে খুলনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে গতকাল শেষ দিনে ৪০.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলেছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দল।

