রাজধানীতে হেমন্তের সুরে, রঙে নবান্নের উৎসব
প্রকৃতির ঋতুচক্রে হেমন্ত মানেই সোনালি ধানের ঘ্রাণ, মাঠভরা ফসল আর কৃষকের মুখে তৃপ্তির হাসি। শিশিরভেজা ভোরে পাকা ধানের শিষে যখন রোদের সোনালি আভা পড়ে, তখন গ্রামবাংলার ঘরে ঘরে বেজে ওঠে নতুন ফসল ঘরে তোলার আনন্দ।

