পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশমবার চ্যাম্পিয়ন ভারত
রোমাঞ্চকর ফাইনালে পিছিয়ে পড়েও পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ভারত। এর মধ্য দিয়ে রেকর্ড দশমবারের মতো আঞ্চলিক ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করল দলটি।এ নিয়ে টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ারও গৌরব অর্জন করল ভারত।



