সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর সাভার ও আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার খেজুরবাগান এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।


