আইএসইউ ফুটবল ফেস্ট সিজন–২-এর চ্যাম্পিয়ন লেগ্যাসি ইউনাইটেড
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) স্পোর্টস ক্লাবের আয়োজনে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘আইএসইউ ফুটবল ফেস্ট, সিজন–২’। টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্যবসায় প্রশাসন বিভাগের দল লেগ্যাসি ইউনাইটেড।


