১১ বছর পর ফুটবলে ফিরেই জয় পেলেন রোনালদিনহো
আগের মতো নেই চেহারা। মুখে বয়সের ছাপ, শরীরেও বেড়েছে ভার। তবু ফুটবলের মাঠে ফিরতে ভুল করেননি ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। দীর্ঘ ১১ বছর পর রোববার পেশাদার ফুটবলের প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে নেমেই জয়ের স্বাদ পেয়েছেন তিনি।


