ছক্কা হাঁকিয়ে লিটনের অষ্টম সেঞ্চুরি
টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিটা ছক্কা দিয়েই করলেন লিটন দাস। মার্কো ইয়ানসেনের পঞ্চম বলটি বেশ খাটো ছিল। ব্যাটার ঘুরে দাঁড়িয়ে পুল শট খেলেন। ব্যাটের ওপরের কানায় লেগে বলটি লং লেগ ফিল্ডারের মাথার ওপর দিয়ে সীমানা পার হয়।

