মধ্যরাতে বাজারে আগুন, পুড়ল ১৮ দোকানসহ ৫ বসতঘর
পিরোজপুরের নেছারাবাদে বাটনাতলা-রুদ্রপুর বাজারে অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে গেছে। গতকাল রোববার রাত ১টার দিকে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের এ বাজারে আগুন লাগে।স্থানীয় দোকানদার সুদর্শন বড়াল জানান, বাজারের চা বিক্রেতা মাইনুল ইসলামের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।



