অক্টোবর মাসে রেকর্ড ৮ হাজার ৫২৬ কোটির বেশি রাজস্ব আদায়
চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) মূল্য সংযোজন করে (ভ্যাট) রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। মাসটিতে সংস্থাটি ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় করেছে, যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।

