দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে রিং পরানো হয়েছে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হার্টে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তার হৃদযন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।


