ঢাকা-সিলেট লংমার্চ স্থগিত করল ১১ দলীয় ঐক্য
ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা এবং রেলপথে যাত্রীদের দুর্ভোগের আশঙ্কায় আগামী ২১ নভেম্বরের ঢাকা থেকে সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।



