খুলনায় হাম-ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্কতা, হাসপাতালে অগ্নিনিরাপত্তা জোরদারের নির্দেশ
খুলনায় হাম ও ডেঙ্গুর সংক্রমণ কমতে শুরু করলেও জনস্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক হুরে জান্নাত। একই সঙ্গে জেলার সব হাসপাতালে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ওএমএস কার্যক্রমে নজরদারি বাড়ানো এবং পরিচ্ছন্নতা অভিযান জোরদারের তাগিদ দিয়েছেন



