কাজে ফিরলেও কাটেনি শ্রমিক অসন্তোষ
দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষের মধ্যে সাভার-আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলোয় কাজে ফিরেছেন শ্রমিকরা। শনিবার সকালে অধিকাংশ কারখানায় স্বাভাবিক কর্মপরিবেশে কাজ শুরু হলেও শ্রমিকদের তিন দফা দাবি, মজুরি পুনর্নির্ধারণ এবং ছাঁটাই নিয়ে বিরোধের অবসান হয়নি।



