সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা
সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দেশটির আল-জাওয়াফ প্রদেশের আকাশে সিএইচ৪ মডেলের এই ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে।আজ রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।



