উড়ুক্কু ট্যাক্সি সেবার পরীক্ষামূলক যাত্রা শুরু
যানজট এড়িয়ে দ্রুত যাতায়াতের বিকল্প হিসেবে চালকবিহীন বৈদ্যুতিক উড়ুক্কু ট্যাক্সি চালুর উদ্যোগ নিয়েছে শ্রীলংকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, জাপান, দক্ষিণ কোরিয়া, কাতার ও ব্রাজিলে এ ধরনের আকাশযান তৈরি ও পরীক্ষামূলক উড্ডয়ন চলছে।


