শিল্পী নেওয়ার ফাঁদ, সতর্ক করলেন নির্মাতা
শাকিব খানের নতুন সিনেমায় অভিনয়ের সুযোগ; এমন প্রস্তাব দিয়ে শিশুশিল্পী দিশামনির অভিভাবকের সঙ্গে যোগাযোগ করেছে একটি প্রতারক চক্র। নির্মাতা রেদওয়ান রনি ও মডেল বুলবুল টুম্পার নাম-ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয়ে চলছিল এই তৎপরতা।



