খেলাপির উচ্চ হার ব্যাংক খাতের স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে মোট বিতরণ করা ঋণের প্রায় এক-তৃতীয়াংশে দাঁড়িয়েছে। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ ঋণ সন্দেহজনক ও মন্দ শ্রেণিতে রয়েছে, যেগুলোর টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম।


