আরসার ‘সেকেন্ড-ইন-কমান্ড’ নূর হোসেন গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত নূর হোসেনসহ (৩১) দুইজনকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।


