ভুল নির্দেশনায় স্থির ট্রেনে ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ৬৮
স্পেনের টলেডো প্রদেশের উর্দা শহরের কাছে বুধবার দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, কম্পিউটার ব্যবস্থার ত্রুটি ও সম্ভাব্য মানবিক ভুলের কারণে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে।

